জুয়েলের ‘একলা প্রথম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত আয়োজক হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন জুয়েল ওরফে জু। তার সংগীত আয়োজনে এর আগে বাজারে এসেছে বন্ধুতা, পূর্ণতা, জুয়েল ফিচারিং শশী অ্যালবামগুলো। এবার জুয়েল নিয়ে আসছেন তার প্রথম একক অ্যালবাম একলা প্রথম।বৃহস্পতিবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, কনা, শারমীন শীলা, জাহান প্রমুখ। অ্যালবামে গান আছে নয়টি। আটটি গানের সুর ও সংগীত আয়োজন করেছেন জুয়েল নিজেই। আর একটি গানের সুর করেছেন অদিত।জুয়েল বলেন, ‘ইচ্ছে ছিল সুরকার এবং সংগীত আয়োজক হিসেবেই কাজ করব। কিন্তু গান তৈরি করতে করতে কিছু গানের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। এমনই কিছু গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। অ্যালবামে অ্যাকুইস্টিক শব্দই বেশি ব্যবহার করা হয়েছে।’অ্যালবামে তিনটি দ্বৈত গান আছে। জুয়েলের সঙ্গে এগুলোতে কণ্ঠ দিয়েছেন কণা, এলিটা করিম এবং দোলা। এ ছাড়া একটি গানে গিটার বাজিয়েছেন বাপ্পা মজুমদার।