জেগে উঠছে কান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যালে ডে ফেস্টিভালে শুরু হয়ে গেছে উৎ​স্যুক চলচ্চিত্রামোদীদের আনাগোনা
প্যালে ডে ফেস্টিভালে শুরু হয়ে গেছে উৎ​স্যুক চলচ্চিত্রামোদীদের আনাগোনা

বিকেল থেকে মেঘলা আকাশ আর থেমে থেমে টিপটিপ বৃষ্টি। ৬৯তম কান চলচ্চিত্র উৎ​সব এভাবেই স্বাগত জানিয়েছে অতি​থিদের। ৯ মে, ফ্রান্স সময় সন্ধ্যা সাড়ে ছয়টা। উৎ​সবের প্রাণকেন্দ্র প্যালে ডে ফেস্টিভালের কাছে বাস থেকে নেমেছি। মনে হলো যেন আড়মোড়া ভেঙে জাগছে কান নামের দক্ষিণ ফ্রান্সের এই শহরটি। বিশ্ব চলচ্চিত্রের এই মহাতীর্থে শুরু হয়ে গেছে সিনেমাপ্রেমীদের আনাগোনা। প্যালে ডে ফেস্টিভালের সামনে দেয়ালজুড়ে সুবিশাল পোস্টার জানিয়ে দিচ্ছে বছর ঘুরে আবারও হাজির উৎসবের সময়।

প্যালে ডে ফেস্টিভালে শুরু হয়ে গেছে উৎ​স্যুক চলচ্চিত্রামোদীদের আনাগোনা
প্যালে ডে ফেস্টিভালে শুরু হয়ে গেছে উৎ​স্যুক চলচ্চিত্রামোদীদের আনাগোনা

একটু আগে আজ কান সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় প্রায় দেড়টা) দেখলাম ভিড় আরও বে​ড়েছে প্যালে ডে ফেস্টিভালের সামনে। উৎ​সবে আগতরা ব্যস্ত ছিলেন ব্যাজ বা পরিচয়পত্র সংগ্রহে। কানের আকাশে মেঘ এখনো কাটেনি।

প্যালে ডে ফেস্টিভালে শুরু হয়ে গেছে উৎ​স্যুক চলচ্চিত্রামোদীদের আনাগোনা
প্যালে ডে ফেস্টিভালে শুরু হয়ে গেছে উৎ​স্যুক চলচ্চিত্রামোদীদের আনাগোনা

আগামীকাল ১১ মে থেকে শুরু হয়ে বিশ্ব চলচ্চিত্রের এই মহামিলনমেলা চলবে ২২ মে পর্যন্ত। এবারের উৎ​সবের বড় আকর্ষণ হিসেবে থাকছে উডি অ্যালেন, স্টিফেন স্পিলবার্গ, পাদ্রো আলমোদোভার ও জিম জারমুশের মতো নির্মাতাদের ছবি। উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’ দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎ​সব।