জেটা-জোন্স সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন হলিউডের অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোন্স। হতাশার মেঘ জমেছিল মনের আকাশে। কাজকর্মে মন বসত না কদিন আগেও। বিষয়টা আঁচ করতে পেরে শরণাপন্ন হয়েছিলেন চিকিৎসকের। ফল পেয়েছেন হাতেনাতে। এখন তিনি পুরোদস্তুর সুস্থ। গত বুধবার হাসতে হাসতে এসে হাজির হন প্লেয়িং দ্য ফিল্ড ছবির সেটে। সেখানে পিপল ম্যাগাজিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানসিক ব্যাধিতে কমবেশি অনেকেই ভোগেন। আমিও তাঁদের একজন। এমন সমস্যা অনেকে নীরবে সয়ে যান। চিকিৎসকের শরণাপন্ন হন না, লজ্জা পান। এভাবে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। আমাকে দেখে তাঁরা উৎসাহী হতে পারেন।’জেটা-জোন্সের স্বামী মাইকেল ডগলাস গলার ক্যানসারে ভুগছেন। ব্যক্তিগতভাবে জেটা-জোন্সকে এ নিয়ে অনেক কষ্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে বলে পরিবারটির ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন। ওয়েবসাইট।