জেদ ছবিতে সৌমিত্র ও পরমব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌমিত্র চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়

অনিমেষ আইচের পরবর্তী চলচ্চিত্র জেদ-এ অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের সৌমিত্র চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জেদ ছবির শুভ মহরতে এ তথ্য জানান পরিচালক।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এ ছবির শুটিং শুরু হবে আগামী অক্টোবরের শুরুতে। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এটা আমাদের ৭৭তম ছবির মহরত। আগেও আমরা তারুণ্যকে প্রাধান্য দিয়েছি। এবারও বেছে নিয়েছি তরুণ নির্মাতা অনিমেষ আইচকে। আশা করি, তিনি একটি ভালো ছবি আমাদের উপহার দেবেন। আমার ধারণা, অনিমেষ তাঁর জেদ দিয়েই জেদ ছবিটি নির্মাণ করবেন।’
ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের নিয়মিত অভিনেত্রী ভাবনা। এটাই তাঁর প্রথম চলচ্চিত্র।