জেনিফার লোপেজের তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নামে একটি তারা পেলেন জেনিফার লোপেজ। না, মহাবিশ্বের নতুন আবিষ্কৃত কোনো তারার মালিকানা দেওয়া হয়নি তাঁকে। হলিউড ওয়াক অব ফেমে জায়গা পেয়েছেন তিনি।‘ব্রনক্স থেকে হলিউড বুলেভার্ডে আমার আসার এই যাত্রাপথ ভালোবাসা আর পরিবার ও বন্ধুদের সহযোগিতায় গড়া। এটা একটা বিশেষ মুহূর্ত। আমাকে আরও পরিশ্রম করার প্রেরণা দেবে এটি।’ বলেছেন জেনিফার লোপেজ।চলচ্চিত্র, টেলিভিশন, গান আর রেডিওতে অনন্য অবদান রাখার জন্য ১৯৫৮ সালে শিল্পী ও কলাকুশলীদের এভাবে সম্মান জানানোর উদ্যোগ নেয় হলিউড চেম্বার অব কমার্স। আইএএনএস।