জেনিফার হাডসনের বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পোশাক কেনা শেষ। কেনা হয়ে গেছে আংটিও। এবার শুধু শুভক্ষণটি আসার অপেক্ষা। মনে হচ্ছে বেশ ঘটা করেই হতে চলেছে অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার হাডসন ও ডেভিড ওটুংগার বিয়ে। ওটুংগা পেশায় একজন কুস্তিগির। তিনি নিজেই নিশ্চিত করেছেন হবু স্ত্রীর বিয়ের পোশাক ও আংটি কেনার খবর। ওটুংগা জানিয়েছেন, এ মুহূর্তে ভালো দেখে বিয়ের একটি দিনক্ষণ ঠিক করার অপেক্ষায় আছেন তাঁরা। ২০০৮ সালে সমুদ্রসৈকতে জেনিফার হাডসনকে বিয়ের প্রস্তাব দেন ওটুংগা। ওয়েবসাইট।