জেনিফারের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবে গিয়েছিলেন জেনিফার লোপেজ। সবাই যখন নিজেদের ছবির প্রচার-প্রচারণায় ব্যস্ত, জেনিফার সে সময়টাকে কাজে লাগালেন মানবসেবায়। হাজির হয়েছেন প্যারিসের একটি নিলাম অনুষ্ঠানে। সঙ্গে অন্য অতিথিদের মধ্যে ছিলেন প্যারিস হিল্টন, নওমি ওয়াটস, মিক জ্যাগার আর নওমি ক্যাম্পবেলের মতো তারকারা। গায়িকা-অভিনেত্রী জেনিফারের একার চেষ্টায়ই উঠে এসেছে প্রায় সাত মিলিয়ন ডলার। জানা গেছে, সংগৃহীত অর্থের পুরোটাই ব্যয় হবে এইডসবিষয়ক গবেষণার কাজে। ওয়েবসাইট।