জেনিলিয়ার শীতঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর কোনো পরিবর্তন এসেছে জীবনে? এ প্রশ্নের জবাবে জেনিলিয়া ডি’সুজা বললেন, ‘না, তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে আমাকে এখন টিভিতে কম দেখা যাচ্ছে।’ তবে এটা তাঁর নিজের ইচ্ছাতেই। পাঁচটি চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। বলিউড তো আছেই। নয় বছর ধরে অভিনয় করছেন ভারতের তেলেগু, তামিল, কানাড়া ও মালায়ালাম ভাষার ছবিতে। তাই ভীষণ ক্লান্ত ছিলেন জেনিলিয়া। সিদ্ধান্ত নিয়েছিলেন, বিয়ের পর একটা বিরতি নেবেন। তাই এখন আছেন শীতঘুমে। ফলে শিগগিরই বড় পর্দায় দেখা মিলছে না তাঁর। তবে বিয়ের আগে সই করেছিলেন ইটস মাই লাইফ ও রক দ্য শাদি ছবি দুটিতে। এখনো জানা যায়নি কবে মুক্তি পাবে ছবি দুটি। এ বছরই রিতেশ দেশমুখকে বিয়ে করেছেন জেনিলিয়া। পিটিআই।