জেনেভা উৎসবে আজ 'কৃষ্ণপক্ষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষ্ণপক্ষ’ ছবির দৃশ্য
‘কৃষ্ণপক্ষ’ ছবির দৃশ্য

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ রোববার বিকেলে দেখানো হবে মেহের আফরোজ শাওনের প্রথম ছবি ‘কৃষ্ণপক্ষ’। জানা গেছে, স্থানীয় সময় বিকেল চারটায় জেনেভায় গ্রথলি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। ‘কৃষ্ণপক্ষ’ উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে।


হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম তৈরি করেছে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মাহি প্রমুখ।

১১ এপ্রিল থেকে শুরু হয়েছে জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ উৎসবের শেষ দিন। উৎসবে চারটি প্রেক্ষাগৃহে ৩০টি দেশের ৮০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩০টি তথ্যচিত্রের প্রদর্শনী হচ্ছে।
এদিকে জেনেভা উৎসবের ১১তম অধিবেশনে অংশ নিচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তাঁর স্ত্রী কণা রেজা ও চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান।

আজ ‘কৃষ্ণপক্ষ’ ছবির প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত এম শামীম আহসান ও উপরাষ্ট্রদূত এম নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে।