জেনেভা উৎসবে 'আকাশ কত দূরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশ কত দূরে ছবির দৃশ্য
আকাশ কত দূরে ছবির দৃশ্য

নবম আন্তর্জাতিক ওরিয়েন্টাল চলচ্চিত্র উৎসব জেনেভায় (ফিফগ) অংশ নেবে বাংলাদেশের ছবি আকাশ কত দূরে। জানা গেছে, ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে। সুইজারল্যান্ডের জেনেভায় এই উৎসব অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৩ এপ্রিল। উৎসবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০টি চলচ্চিত্র অংশ নেবে।

এবার উৎসবের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার চলচ্চিত্র’। উৎসবের অন্যতম মিডিয়া পার্টনার চ্যানেল আই। উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও আকাশ কত দূরে ছবির পরিচালক সামিয়া জামান।আকাশ কত দূরে ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল।