প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমকন সাহিত্য পুরস্কার ২০১৫ পেয়েছেন সালমা বাণী এবং জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন রুবাইয়াৎ আহমেদ। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এ পুরস্কার দেওয়া হয়। সালমা বাণীকে তাঁর ইমিগ্রেশন উপন্যাসের জন্য পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং রুবাইয়াৎ আহমেদকে তাঁর একজন সাব এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া উপন্যাসের পাণ্ডুলিপির জন্য এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ভারতের কথাসাহিত্যিক দেবেশ রায়, কবি আসাদ চৌধুরী, রবিশংকর বল, কবি জহর সেন মজুমদার, অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, জাকির তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ।