জেমকন সাহিত্য পুরস্কার প্রদান
২০১১ সালের জেমকন সাহিত্য পুরস্কার ও জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক পারভেজ হোসেন ও মুম রহমান। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের স্বীকৃতিস্বরূপ পারভেজ হোসেনকে তাঁর যে জীবন ফড়িঙের, দোয়েলের গ্রন্থের জন্য নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং মুম রহমানকে তাঁর অন্ধকারের গল্পগুচ্ছ নামে গল্পের পাণ্ডুলিপির জন্য নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে এ অর্থমূল্য তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মুস্তাফা নূর উল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কাজী আনিস আহমেদ।লোকসংগীত উৎ সব নভেম্বরে‘মিউজিক ইজ দি পালস অব আওয়ার হেরিটেজ’ স্লোগান নিয়ে দেশে সাতটি বিভাগে ১৮ নভেম্বর একযোগে শুরু হচ্ছে জাতীয় লোকসংগীত উৎ সব। বাংলাদেশ লোকসংগীত পরিষদ আয়োজিত এই উৎ সবে পাঁচটি বিভাগের প্রতিটি জেলা থেকে দুজন করে শিল্পী ওই অঞ্চলের লোককবিদের সংগীত পরিবেশন করবেন। সিলেট ও বরিশাল বিভাগে জেলার সংখ্যা কম হওয়ায় এই দুটি বিভাগের প্রতি জেলার তিনজন করে শিল্পী অংশ নেবেন। মূলত এই আয়োজনে বেতার ও টেলিভিশনে সুযোগ পাননি এমন শিল্পীরা অংশ নেবেন। জাতীয় ইউনেসকো কমিশনের সহায়তায় এই উৎ সবের অর্থায়ন করছে জাতিসংঘ ইউনেসকো বিভাগ। ১৮ নভেম্বর সিলেট বিভাগ থেকে এই উৎ সবের শুরু হবে। ৩০ ও ৩১ ডিসেম্বর জাতীয় জাদুঘরে দুই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎ সবের সমাপ্তি হবে।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন লোকসংগীত পরিষদের সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী। এ সময় সংগীতশিল্পী ফরিদা পারভীন, আকরামুল ইসলাম, আসাদ চৌধুরী, নাদিরা বেগম, কাজী রওনাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এনিক্কি ফেস্টায় ৮ শিশু পুরস্কৃতমিতসুবিশি এশীয় শিশুদের সচিত্র দিনপঞ্জি (এনিক্কি ফেস্টা) ২০১০-১১-এ জাপান থেকে বাংলাদেশের আট শিশু পুরস্কৃত হয়েছে। গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান হিরোশি ওমুরা। এবারের এনিক্কি ফেস্টায় গ্র্যান্ডপ্রাইজ পেয়েছে মাইশা মালিহা সিদ্দিকী।