জেমস ক্যামেরন উদ্ভাবকও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী নির্মাতা জেমস ক্যামেরন এবার পেলেন ‘ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার ইন রেসিডেন্স পুরস্কার’। এ পর্যন্ত পুরস্কারটি কেবল ১৪ জন উদ্ভাবকের বরাতেই জুটেছে। ক্যামেরন পুরস্কারটি ছবি বানানোর কোনো শাখায় পাননি; পেয়েছেন ছবি বানানোর কাজে ব্যবহূত একটি ডুবোজাহাজ উদ্ভাবনের জন্য। বিশেষ করে কল্পবিজ্ঞানের কাহিনিনির্ভর ছবি নির্মাণের বিভিন্ন সময় একাধিক প্রযুক্তি উদ্ভাবন করে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ক্যামেরন উদ্ভাবিত একটি নতুন ডুবোজাহাজ সমুদ্রের ৩৬ হাজার ফুট নিচে পর্যন্ত যেতে পারে!পুরস্কারটি পেয়ে ৫৬ বছর বয়সী ক্যামেরন বলেন, ‘সম্মানিত বোধ করছি। এ পুরস্কার অস্কার জয়ের মতোই অনুভূতি দিচ্ছে।’ ওয়েবসাইট।