জেমস বন্ড ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিরো জিরো সেভেন ব্র্যান্ডের কত পণ্যই না বাজারে। তাই বলে আস্ত ট্রেন! হ্যাঁ, গত শনিবার লন্ডন থেকে এডিনবার্গ যাওয়ার ফ্লাইং স্কটসম্যানস ওল্ড রুটে চালু হলো স্কাইফল নামের একটি ট্রেন। উদ্বোধন করলেন বন্ডগার্ল নাওমি হ্যারিস। নতুন এই ট্রেনের গায়ে আঁকা আছে ড্যানিয়েল ক্রেগের বিশাল এক ছবি। নাওমির সঙ্গে উদ্বোধনী যাত্রায় ছিলেন ‘জেমস বন্ড’ সিরিজের প্রযোজক বারবারা ব্রোকোলি ও মাইকেল জি উইলসন। এএনআই।