জেমির আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস ডাউন ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করছেন জেমি ফক্স। আর পরের প্রেসিডেন্টের কাছ থেকে কী আশা করেন, তিনি সেটাও জানিয়ে দিয়েছেন এক সাক্ষাৎকারে। প্রেসিডেন্টকে হতে হবে এমন একজন মানুষ, যিনি শুধু দেশকে রক্ষাই করবেন না, এই সময়ের সমস্যাগুলোও বুঝতে পারবেন। জেমি বলেছেন, ‘শত্রুকে বুঝতে হবে। যদি এটা বোঝার ক্ষমতা না থাকে, অথবা সংলাপ শুরু করার সামর্থ্য না থাকে, আপনি সব সময়ই ঝুঁকিতে থাকবেন এবং যেকোনো সময়ে ভয়ংকর কিছু ঘটে যেতে পারে।’ হোয়াইট হাউস ডাউন ছবিতে আরও অভিনয় করছেন চ্যানিং ট্যাটুম। আইএএনএস।