জেরাডের বাহুবন্ধনে রোমাঞ্চিত শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্প্যানিশ ফুটবলার জেরাড পিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করলেন শাকিরা নিজেই। সম্প্রতি টুইটারে সমুদ্রসৈকতে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করেন শাকিরা। টুইটার-বার্তার মাধ্যমে দুজনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শাকিরা টুইটারে জেরাডকে তাঁর ‘সানশাইন’ হিসেবে আখ্যায়িত করেছেন। দ্য ডেইলি মেইলে প্রকাশিত খবরে এভাবেই তুলে ধরা হয়েছে তাঁদের সম্পর্কের খবর।পড়ন্ত বিকেলে সমুদ্রসৈকতে শাকিরা-জেরাড বাহুবন্ধনে আবদ্ধ রয়েছেন এ রকম বেশ কয়েকটি ছবিও টুইটারে আপলোড করেছেন। জানা গেছে, এর আগে একটি ম্যাগাজিন দুজনের অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছিল। অনেকে বিষয়টিকে সে সময় গুজব হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন শাকিরা নিজেই গুজবকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি বলেছেন, ‘জেরাডের বাহুবন্ধনে আমি সত্যিই রোমাঞ্চিত।’উল্লেখ্য, শাকিরা ও ডেরাডের প্রথম দেখা হয় ফুটবল বিশ্বকাপের জনপ্রিয় ‘ওয়াকা ওয়াকা’ গানটির ভিডিও নির্মাণের সময়। কিন্তু দুজনই তা অস্বীকার করেছিলেন।