জেলে বসে মুন্না ভাইয়ের গান্ধীগিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

জেলে বন্দিজীবন কাটাচ্ছেন। কিন্তু এরই মধ্যে খবর পেয়েছেন উত্তরাখন্ডের ভয়াবহ দুর্যোগের। নতুন ছবি পুলিশগিরির প্রচারণার বদলে সঞ্জয় দত্ত নির্দেশ দিয়েছেন সেই টাকায় একটি দাতব্য অনুষ্ঠান আয়োজনের। ছবির প্রযোজক দুবাইয়ে পুলিশগিরির প্রচারণার ব্যাপারে আগ্রহী। তবে স্ত্রী মান্যতাকে লেখা এক চিঠিতে সঞ্জয় বলেছেন, সেই টাকা এভাবে খরচ না করে যেন একটি দাতব্য অনুষ্ঠান করে দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহ করা হয়। ছবির প্রযোজক রাহুল আগরওয়াল খুশি মনেই সায় দিয়েছেন মুন্না ভাইয়ের এই প্রস্তাবে।
‘দুবাইয়ে ছবির প্রচারণা করার বদলে সেই টাকায় দুর্গত মানুষের জন্য তহবিল গড়ে তুলতে চান সঞ্জয়। এটি সত্যিই হূদয়স্পর্শী। সঞ্জয় অবশ্য এই প্রথম এমন দাতব্য কাজে যুক্ত হচ্ছেন না। এর আগেও তিনি সুনামি দুর্গতদের জন্য প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করে দিয়েছিলেন।’ বলেছেন রাহুল। বলিউড হাঙ্গামা।