জেলে বসে সৃজনশীল কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান মাদকাসক্তির দায়ে এখন কারাবাস করছেন। প্রথম দিকে এ শাস্তি ৯০ দিন পর্যন্ত করা হলেও পরে তা কমিয়ে ১৪ দিন করা হয়। ধারণা করা হচ্ছে, আগস্ট মাসের ২ তারিখে লিন্ডসে লোহানের কারাজীবনের অবসান হতে যাচ্ছে। গত কয়েক দিনের কারাবাসে লিন্ডসে লোহান নিজেকে বেশ কিছু সৃজনশীল কাজে নিয়োজিত রেখেছেন। আইনজীবী শন চ্যাপম্যান হোলি সূত্রে জানা যায়,গত কয়েক দিন ধরে লোহান জেলে বসে বেশ কিছু সৃষ্টিশীল কাজ করেছেন। তিনি আরও জানান, লিন্ডসে লোহান যথেষ্ট মেধাবী এবং তাঁর লেখালেখির হাতও খুব চমত্কার। জেল থেকে বের হওয়ার পর অনেকেই তাঁর এ সৃষ্টিশীল কাজ দেখে চমকে যাবে। এ ছাড়া জেলে বসে লোহান খাওয়া-দাওয়া নিয়মমতো করছেন। তালিকায় রয়েছে মিষ্টিজাতীয় বিভিন্ন খাবারও। তবে সবকিছু ছাপিয়ে লোহানের লেখালেখির প্রশংসাই বেশি করেছেন আইনজীবী।