জেলে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরীক্ষাই যখন করা হলো, তবে কি গুরুতর কিছু হয়েছে ‘মুন্নাভাইয়ের’? এ ব্যাপারে জেল কর্তৃপক্ষও এমন মুখে কুলুপ এঁটে বসে আছে, জানার উপায় নেই যে সঞ্জয় দত্তের এই স্বাস্থ্য পরীক্ষা রুটিন চেকআপের অংশ কি না। শুধু জানা গেছে, পুনের ইয়েরাওয়াড়া জেলে পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৫৩ বছর বয়সী এই অভিনেতার।
তিন ঘণ্টা ধরে সঞ্জয়ের স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গত দুই মাসে এই প্রথম এ ধরনের পরীক্ষা করা হলো তাঁর। সূত্রগুলো জানিয়েছে, সঞ্জয় অসুস্থ বোধ করছিলেন। এর পরই জেল কর্তৃপক্ষ চিকিৎসক ডেকে এনে পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করায়। কারা শাস্তিভোগ করতে থাকা সঞ্জয়কে কাগজের ঠোঙাও বানানো শেখানো হয়েছে। আইএএনএস।