জেলে সঞ্জয়ের মদপান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

নিয়মের ফাঁক গলে দ্বিতীয় মেয়াদে সাময়িক মুক্তির অনুমতি পেয়েছেন। এই অভিযোগ টাটকা থাকতেই এবার শোনা যাচ্ছে, জেলে নাকি সঞ্জয় দত্তকে মদ সরবরাহ করা হয়েছিল। মহারাষ্ট্র রাজ্য সরকার ঘোষণা দিয়েছে, এ ব্যাপারে তারা তদন্ত করে দেখবে।

অভিযোগটি তুলেছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা বিনোদ তাওয়াড়ে। তিনি আরও অভিযোগ করেন, সঞ্জয়ের ব্যাপারে আইন ও নিয়মের ক্ষেত্রে শীথিলতা দেখাচ্ছে সরকার। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিতর্কের মুখে সঞ্জয়ের দ্বিতীয় দফার সাময়িক মুক্তিও আটকে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।