জেলোর বিশেষ সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ পুরস্কার পেতে যাচ্ছেন জেনিফার লোপেজ। পপসংগীতে অবদানের জন্য এই সংগীতশিল্পীকে দেওয়া হবে আজীবন সম্মাননা ‘আইকন অ্যাওয়ার্ড’। ১৮ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসবে এবারের বিলবোর্ড সংগীত পুরস্কারের জমকালো আয়োজন। লোপেজ নিজেও এদিন মঞ্চে গাইবেন।
মাত্র কদিন পরেই ফুটবল বিশ্বকাপ। আর এবারের বিশ্বকাপের থিম সংটি গেয়েছেন লোপেজ। সেই ‘ওলে ওলা’ গানটিই গেয়ে শোনাবেন জেলো।
প্রথম নারী আর সব মিলিয়ে চতুর্থ শিল্পী হিসেবে আইকন অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন লোপেজ। এএনআই।