জেসিকা বিয়েল-কলিন ফারেলের ‘কবিতাপ্রীতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালে মুক্তি পেয়েছিল আর্নল্ড শোয়ার্জেনেগার অভিনীত অ্যাকশনধর্মী সায়েন্স ফিকশন ছবি ‘টোটাল রিকল’। একই শিরোনামে ছবিটির সিক্যুয়েল মুক্তি পেয়েছে চলতি বছরের ৩ আগস্ট। ছবিটির শুটিং চলাকালে এর দুই শিল্পী জেসিকা বিয়েল এবং কলিন ফারেলের মধ্যে সুন্দর একটি যোগসূত্র গড়ে দিয়েছিল কবিতা। সম্প্রতি এক খবরে বিয়েলের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে শোবিজস্পাই। এ প্রসঙ্গে বিয়েল বলেন, ‘কবিতা দারুণ পছন্দ করেন কলিন। আর আমি শখের বশে মাঝেমধ্যে কবিতা লেখার চেষ্টা করি। “টোটাল রিকল” ছবির সেটে সময় পেলেই কবিতা নিয়ে মেতে উঠতাম আমরা। কলিন তাঁর পছন্দের কবিতাগুলো নিয়ে আলাপ জুড়ে দিতেন আমার সঙ্গে। এমনকি পড়ার জন্য আমাকে কবিতার বই ধারও দিতেন। পুরো সপ্তাহজুড়ে কবিতাগুলো পড়তাম আমি। পরে বই ফেরত দিয়ে ভালো-লাগা কবিতাগুলো নিয়ে আবার আলোচনার ঝড় তুলতাম আমরা।’বিয়েল আরও বলেন, ‘স্কুলে পড়ার সময় থেকেই টুকটাক কবিতা লেখার চেষ্টা করতাম। এখনো সময় পেলেই বসে পড়ি কবিতা লেখার জন্য। কবিতা পড়তেও অনেক ভালো লাগে আমার।’