জেসিকার গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিরো ডার্ক থার্টি—ক্যাথরিন বিগেলোর প্রকাশিতব্য ছবি। ছবিটি নিয়ে এরই মধ্যে আলোচনার টেবিলে চলছে তুমুল কথাবার্তা। ওসামা বিন লাদেন হত্যাই ছবিটির মূল কাহিনি। এতে অভিনয় করছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাসটেইন। ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা তো গবেষণা করছেনই, ব্যাপক পড়াশোনা করছেন জেসিকাও। পড়াশোনার বিষয় মূলত পাকিস্তানের অ্যাবোটাবাদে কী করে ধরা হয়েছিল লাদেনকে। আর ধরার পর কী করে মৃত্যু হলো যুক্তরাষ্ট্রের ১ নম্বর এই শত্রুর। জেসিকা অভিনয় করবেন সিআইএর এজেন্ট জেনের চরিত্রে। তবে ছবি মুক্তির তারিখ এখনো জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।