জোনাকির আলো পেল পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ায় ব্রাসভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবি জোনাকির আলো শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছে। ছবিটির পরিচালক চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। উৎসবে তাঁর অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির প্রযোজক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রযোজক কনা রেজা ও ইবনে হাসান খান। পুরস্কার ঘোষণা করা হয় ১৩ সেপ্টেম্বর।
উৎসবে মোট ১১টি চলচ্চিত্র চূড়ান্ত বাছাইপর্বে টিকেছিল। ইতালির ছবি দ্য গ্রেট বিউটি পেয়েছে শ্রেষ্ঠ ছবির পুরস্কার। শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালেক্স পেটিফার ও কেইরা নাইটলি যথাক্রমে এন্ডলেস লাভ (যুক্তরাষ্ট্র) ও আন্না কারেনিনা (যুক্তরাজ্য) ছবির জন্য।