জোলির অবসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

ইঙ্গিতটা বেশ কিছুদিন ধরেই দিচ্ছেন। ক্যামেরার সামনে থেকে নয়, এবার কাজ করতে চান ক্যামেরার পেছন থেকে। অ্যাঞ্জেলিনা জোলির ভক্তরা তাই আর খুব বেশি দিন হয়তো রুপালি পর্দায় দেখতে পাবেন না তাঁদের প্রিয় অভিনেত্রীকে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ম্যালেফিসেন্ট । জোলি এরপর কাজ করবেন ক্লিওপেট্রাকে নিয়ে বানানো ছবিতে। সম্ভবত সেটাই হবে অভিনেত্রী জোলির শেষ ছবি। শেষ হিসেবে এটা হবে দুর্দান্তও। ‘ক্লিওপেট্রা’র চরিত্রে সর্বশেষ অভিনয় করেন কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলর, সেটিও ১৯৬৩ সালের ক্লাসিক ছবিতে। জোলিও বলেছেন, ‘এভাবেই যদি শেষ হয়, তাহলে শেষটা হবে দুর্দান্ত।’ আইএএনএস।