জোলির লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধের শিকার নারী ও শিশুদের নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। এই হলিউড তারকা এবার যুদ্ধকালে ধর্ষণ ঠেকানোর লড়াইয়ে নেমেছেন। এ ব্যাপারে আয়োজিত চার দিনের সম্মেলেন তিনি যুদ্ধকালীন ধর্ষণের কোনো বিচার না হওয়ার রীতি বন্ধ এবং ধর্ষণকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান৷
যুদ্ধকালীন ধর্ষণের শিকার নারীরা পরে সমাজে অচ্ছুত হয়ে যান। যেন অপরাধ সেই নারীটিরই। সমাজ তাঁদের সহজভাবে গ্রহণ করে না। এই বিষয়টিও নজরে এনেছেন জোলি। এএফপি।