জোহানসনের বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে তাঁর লাখো-কোটি নীরব, একতরফা প্রেমিকদের জন্য একটা দুঃসংবাদ। ‘আর কত রাত একা থাকব’ গানটির অনুপ্রেরণাতেই বোধ হয় বিয়েটা করে ফেলতে যাচ্ছেন স্কারলেট জোহানসন। নীল-নয়না স্বর্ণকেশী হলিউড-নন্দিনীর বর আর কেউ নয়, তাঁরই দীর্ঘদিনের প্রেমিক ফরাসি সাংবাদিক রোমাঁ দুরিয়াক। বিয়েটা আগামী মাসেই হবে বলে খবর।
রায়ান রেনল্ডসের সঙ্গে প্রথম বিয়েটা না টেকার পরই তাঁর জীবনে আসেন দুরিয়াক। প্রথমবারের মতো মা হতে চলেছেন জোহানসন।সুখের সময়টাকে দুই দিয়ে গুণ করতেই এবার বিয়ের পিঁড়িতে বসা। বিয়েটা প্যারিসে হতে পারে বলে শোনা যাচ্ছে। আইএএনএস।