জোটের একুশের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হউক’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালার গতকাল ছিল তৃতীয় দিন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে অনুষ্ঠান শুরু হয়েছিল স্বভূমি লেখক-শিল্পী কেন্দ্রের সমবেত দেশাত্মবোধক গান দিয়ে। সংগীত, নৃত্য, আবৃত্তি, শিশুদের পরিবেশনা ও পথনাটক দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান।