জোটের স্বাধীনতা উৎসব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির স্বাধীনতা দিবসের একটি পরিবেশনা l প্রথম আলো
শিল্পকলা একাডেমির স্বাধীনতা দিবসের একটি পরিবেশনা l প্রথম আলো

সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের শেষ দিন ছিল গতকাল। ‘লাখো শহীদের আত্মদান-অফুরন্ত শক্তির আধার’ স্লোগানে জোটের স্বাধীনতা উৎসবের আয়োজন সমাপনী দিনে কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ছড়িয়ে পড়েছিল। শেষ দিন বিকেলে একাত্তরের চেতনাদায়ী গান ও কবিতার সঙ্গে নৃত্যের ঝংকারে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। নানা পরিবেশনার ভেতর দিয়ে প্রকাশিত হয় অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সেই সঙ্গে জানানো হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ।

কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির রবীন্দ্রসরোবরে স্বাধীনতা উৎসবের সমাপনী অনুষ্ঠানে ছিল দলীয় এবং সংগীত পরিবেশনা, নৃত্য ও একক আবৃত্তি। দুই স্থানে সমাপনী দিনের শেষ আয়োজন ছিল পথনাটক।