জোর করে ওয়াংখেড়েতে ঢুকবেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ মৌসুম শুরু হয়েছে ৩ এপ্রিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল ৭ এপ্রিল মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নিজের দলের খেলা দেখতে মাঠে যেতে পারবেন না কিং খান। এ অবস্থায় ক্ষুব্ধ শাহরুখের ভাষ্য, ‘আমি যদি মাঠে প্রবেশ করি, তারা কী করবে? আমাকে গুলি করবে?’ শাহরুখের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেন, ‘শাহরুখ জোর করে মাঠে প্রবেশের চেষ্টা করলে অবশ্যই তাঁকে আমরা গুলি করব না। তবে যে কোনো উপায়ে তাঁকে মাঠে প্রবেশ করা থেকে বিরত রাখা হবে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করতে হবে।’ জানিয়েছে ‘মিড-ডে’। গত বছরের ১৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্তৃপক্ষ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে শাহরুখকে আজীবন নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে তাঁর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা এখনও বলবত্ থাকায় এবারের আইপিএল আসরে সেখানে যেতে পারছেন না শাহরুখ।