জোলি ও পিটের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে মানবতা বিপন্ন, সেখানেই ছুটে যান তিনি। অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ান। জাতিসংঘ বহু আগেই তাঁকে শুভেচ্ছা দূতের মর্যাদা দিয়েছে। হলিউডের খ্যাতিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবার অসহায় পশু-পাখির পাশে দাঁড়িয়েছেন।সম্প্রতি ব্র্যাড পিট ও মেয়ে শিলোকে নিয়ে জোলি গিয়েছিলেন নামিবিয়ায়। সেখানে তাঁরা অসুস্থ ও আহত প্রাণীদের একটি আশ্রয়স্থল পরিদর্শনে যান। ফেরার সময় নানকুস ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিকে ২০ লাখ ডলার অনুদান দিয়ে আসেন।‘২০০৬ সালে নামিবিয়ায় শিলোর জন্ম। জন্মস্থানটা তাঁকে ঘুরে দেখানোর জন্যই সেখানে যাওয়া। ওখানে গিয়ে বন্য জীবজন্তুর প্রতি মানুষের দরদ দেখে ভালো লাগল।’ বললেন জোলি। ওয়েবসাইট।