জোলি-পিটের ছেলে অভিনয়ে নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়-ছয়টি বাচ্চা-কাচ্চা নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের পরিবারটি ছোট নয় মোটেও। এর মধ্যে তিনজনকে দত্তক নিয়েছেন। বড় ছেলে ম্যাডক্সকে দত্তক নিয়েছিলেন কম্বোডিয়া থেকে। তার বয়স এখন ১০। ছোট্ট এই ছেলেই কিনা অভিনয় করতে আঁটঘাট বেঁধে নেমেছে। ব্যাটেলিং বয় নামের একটি ছবির মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছে ম্যাডক্স। ছবিটি প্রযোজনা করছে ব্র্যাড পিটের প্রযোজনা সংস্থা প্ল্যান বি কোম্পানি। ছবিতে উঁচু পাহাড়ের বাড়িতে থেকে ম্যাডক্সকে অতিকায় দানবদের সঙ্গে লড়তে দেখা যাবে। ম্যাডক্সের বুদ্ধিমত্তার প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘ও পড়াশোনায় ভালো। বিশেষ করে ইতিহাসে ওর চমৎকার দখল আছে। ভবিষ্যতে লেখক হওয়ার স্বপ্ন দেখে ম্যাডক্স। অথবা পৃথিবীজড়ে ভ্রমণের খায়েশ আছে তার। তার চেয়েও বড় কথা হলো, ওর থাকা, খাওয়া, বেড়ে ওঠা সবই হয়েছে সিনেমার মধ্যে। অতএব ও ভালো করবে নিশ্চয়ই।’ ওয়েবাসইট।