জোলি-পিটের বিয়ে পেছানোর পেছনে!

বিয়ে হচ্ছে, বিয়ে হবে—এমন খবর তো ছাপা হচ্ছে বছর কয়েক ধরেই। কিন্তু হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের অনুষ্ঠানটি আসলে কবে হচ্ছে? সর্বশেষ ইঅনলাইন ডটকম জানিয়েছে, দিনক্ষণ না জানা গেলেও আসছে বসন্তেই ফ্রান্সের দক্ষিণে শ্যাঁতো মিরাভালে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা।
কিন্তু বারবার বিয়ে পেছানোর কারণটি? সে প্রসঙ্গে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্বপ্নের বাড়ি! যে বাড়িতে তাঁরা বিয়ের পর থাকবেন; এতবার দিন পেছানোর কারণ নাকি সেই বাড়িই!
বিয়ের আয়োজনটি হতে যাচ্ছে দক্ষিণ ফ্রান্সের সেই বাড়িতেই, যেখানে ভবিষ্যতে তাঁরা একসঙ্গে থাকবেন। সূত্রটি জানিয়েছে, পিছিয়ে পিছিয়ে দিনক্ষণ বারবার বদলানো যে বাড়িতে সংসারের স্বপ্ন দেখেছেন এই দুজন, সে বাড়িই এখন অনুষ্ঠানের অপেক্ষায়।
জানা গেছে, বিয়ের পর পিট-জোলি সপরিবারে উঠবেন ওই বাড়িতে।
আর এই যে ১০ বছর অপেক্ষা করলেন তাঁরা, সেও আসলে নতুন বাড়িতে নতুন জীবন শুরুর ক্ষণটিকে তাঁদের স্বপ্নের মতো করে উদযাপনের জন্যই। বিয়ের অনুষ্ঠানটি বারবার পেছানোর সেটিই নাকি পেছনের কারণ।