জোলির অনামিকায় রহস্যময় আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর একসঙ্গে থাকার পর ২০১২ সালে আংটি বদল করেছিলেন হলিউডের তারকা যুগল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। পিট তাঁর প্রিয়তমার অনামিকায় পরিয়ে দিয়েছিলেন পাঁচ লাখ ডলার মূল্যের একটি হিরার আংটি। কিন্তু সম্প্রতি সে আংটির পরিবর্তে জোলির অনামিকায় দেখা গেছে রহস্যময় একটি সোনার আংটি। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি কঙ্গো সফরে গিয়েছিলেন ইউএনএইচসিআর (ইউনাইটেড ন্যাশনস হাই কমিশনার ফর রিফিউজিস)-এর সাবেক শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিনা জোলি। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ পররাষ্ট্র সচিব উইলিয়াম হেগ এবং ইউএনএইচসিআর-এর বিশেষ একটি দল। সেখানে অনামিকায় সোনার আংটি পরা অবস্থায় দেখা গেছে জোলিকে। জানিয়েছে ‘ইউএস ম্যাগাজিন’।জোলির জন্য বাগদানের আংটিটি বানাতে লস অ্যাঞ্জেলেসের এক গয়না কারিগরকে সঙ্গে নিয়ে দীর্ঘ এক বছর সময় নিয়েছিলেন ব্র্যাড পিট। আংটিতে যেন তিল পরিমাণ খুঁত না থাকে, সে জন্য দিনের পর দিন কারিগরের সঙ্গে বসে তিনি এর নকশা করিয়েছিলেন। জোলির জন্য বানানো আংটিতে সবচেয়ে সেরা মানের হিরা বসানো হয়েছিল। জোলির আঙুলের সঙ্গে মানানসই করেই সেটা বসানো হয়। আংটি তৈরির পুরো সময়জুড়েই পিট এর তদারকি করেন। শেষ পর্যন্ত গত বছরের ১৪ এপ্রিল সুন্দর সেই আংটিটি ওঠে জোলির অনামিকায়। কিন্তু সে আংটির বদলে জোলির অনামিকায় এখন কেন সোনার আংটি শোভা পাচ্ছে—বিষয়টিতে অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন।