জোলির আপত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে তাঁর ছয়-ছয়টি সন্তান। তাদের অধিকাংশই আবার স্কুলপড়ুয়া। কিন্তু এই স্কুলপড়ুয়া সন্তানদের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন অ্যাঞ্জেলিনা জোলি। এখনকার স্কুলের শিক্ষাদান পদ্ধতি নিয়ে ব্যাপক আপত্তি এই হলিউড তারকার। জোলি বললেন, ‘আমরা এখন একটা ভিন্ন সময় এবং ভিন্ন শিক্ষাপদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছি; এই শিক্ষাপদ্ধতি আমার সন্তান এবং আমাদের জীবনঘনিষ্ঠ নয়।’ আপত্তি তুলেছেন, আবার সমাধানের পথও বাতলে দিয়েছেন জোলি, ‘বাচ্চাদের স্কুলের কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে দিতে হবে, বাকি সময়টুকু তাদের ছেড়ে দিতে হবে বাইরে, দুনিয়াটাকে আবিষ্কার করুক তারা। আমার মতে, বাচ্চাদের জাদুঘরে ঘুরতে পাঠানো উচিত, তাদের আপনি গিটার শেখাতে পারেন কিংবা ওদের ভালোলাগার বই পড়তে দিতে পারেন।’ ওয়েবসাইট।