জোলির উল্কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে বাঁ বাহুতে একটি উল্কি আঁকিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তখন থেকেই জল্পনা-কল্পনার শুরু। কেউ কেউ বলেছিলেন, উল্কির আড়ালে রয়েছে একটি মানচিত্র, যা তাঁর ছয় সন্তানের (দত্তকসহ) জন্মস্থানের নির্দেশক। কিন্তু গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে খ্যাতিমান এই অভিনেত্রী বললেন ভিন্ন কথা, ‘অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসাব তাঁরা যদি এতই বুঝতেন, তাহলে তো এত দিনে বেরই করে ফেলতেন বিষয়টা। আসলে ওটা বাচ্চাদের নয়, পিটের জন্মস্থান ওকলাহোমার শাওনির মানচিত্র।’ ওয়েবসাইট।