জোলির ছবির আবার শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালেফিসেন্ট ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি
মালেফিসেন্ট ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি

ঠিক গোড়ায় গলদ নয়। তবে মালেফিসেন্ট ছবির শুরুর কয়েকটি দৃশ্য যে আবার নতুন করে শুট করা দরকার, সেই প্রয়োজনীয়তা অনুভব করছিল সবাই। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ওয়াল্ট ডিজনির এই ছবির শুরুর অংশটা তাই নতুন করে নির্মাণ করলেন পরিচালক জন লি হ্যানকক। মজার ব্যাপার হলো, ছবির মূল পরিচালক কিন্তু হ্যানকক নন। রবার্ট স্ট্রমবার্গের এটি প্রথম সিনেমা।
ডিজনির ১৯৫৯ সালের ক্লাসিক অ্যানিমেশন ছবি স্লিপিং বিউটি অবলম্বনে বানানো হচ্ছে ফ্যান্টাসি থ্রিলার ছবিটি। মালেফিসেন্ট চরিত্রটি ডিজনির সবচেয়ে জনপ্রিয় খলচরিত্র। এই ছবিতে মালেফিসেন্ট চরিত্রে রূপদানকারী জোলিকে বলতে দেখা যাবে, ‘আমি সব শয়তানের শিক্ষক।’ আগামী বছর মে মাসে মুক্তি পাবে ছবিটি।