জোলির ধর্ষণবিরোধী উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ধর্ষণবিরোধী উদ্যোগে শরিক হয়েছেন। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে তিনি এই উদ্যোগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে যুক্ত হলেন। যুদ্ধকবলিত এলাকায় ধর্ষণবিষয়ক হামলার ঘটনা তদন্তে এবং এ ব্যাপারে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করবেন তাঁরা। এক ঘোষণায় হেগ বলেন, যুদ্ধকবলিত দেশগুলোতে ধর্ষণের ঘটনা তদন্তে আত্মনিবেদিত ব্যক্তিদের নিয়ে একটি দল গড়েছেন তিনি। সরকারের এ নতুন প্রকল্পে জোলিও যোগ দিয়েছেন। জোলি পরিচালিত বসনিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত ছবি ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হনি ব্রিটিশ পার্লামেন্টের আইনপ্রণেতারা দেখেছেন গত ২৯ মে। ছবিতে একটি রোমহর্ষক ধর্ষণের দৃশ্য রয়েছে। এতে বোঝানো হয়েছে, যুদ্ধকবলিত দেশে এসব ঘটনা কতটা ভয়াবহ হতে পারে। পিটিআই।