জোলির বদলে ডায়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিডলি স্কটের ‘দ্য কাউন্সেলর’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির অন্তর্ভুক্তির বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল চুক্তি স্বাক্ষর করার বিষয়টি। কিন্তু শেষ মুহূর্তে এসে ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন হলিউডের এই অস্কারজয়ী অভিনেত্রী। এরই পরিপ্রেক্ষিতে ছবিটিতে তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন হলিউডের আরেক অভিনেত্রী ক্যামেরন ডায়াজ।মাদক নিয়ে থ্রিলারধর্মী ‘দ্য কাউন্সেলর’ ছবিতে মাইকেল ফ্যাসবেন্ডার, জেভিয়ার বারডেমসহ জোলির বাগ দত্ত ব্র্যাড পিটের অভিনয়ের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই ছবিটিতে চুক্তি স্বাক্ষর করার কথা ছিল জোলির। কিন্তু শিডিউল মেলাতে না পারায় শেষ মুহূর্তে এসে তাঁর সব পরিকল্পনা ভেস্তে গেছে। বাধ্য হয়েই ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার।জোলির পরিবর্তে ছবিটিতে ৩৯ বছর বয়সী ডায়াজকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। এই মুহূর্তে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে চূড়ান্ত দর-কষাকষি চলছে।এদিকে শোনা যাচ্ছে, ছবিটিতে যুক্ত হতে যাচ্ছেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। আর এমনটা হলে ‘দ্য কাউন্সেলর’-এ স্বামী জেভিয়ার বারডেমের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।