জোলির বাহুতে ব্রাডের ঠিকানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি কেউ জানতে চান, অভিনেতা ব্রাড পিট কোথায় জন্মগ্রহণ করেছেন, এর উত্তর মিলবে হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলির বাহুতে। বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া জোলির সাম্প্রতিক সময়ে বাহুতে আঁঁকা ট্যাটুর খবরটি এভাবেই প্রকাশ করেছে।খবরে জানা গেছে, জোলির বাঁ হাতের বাহুতে আঁকা এ ট্যাটুতে তাঁর স্বামী অভিনেতা ব্রাড পিটের ঠিকানাই লিখে রাখা হয়েছে। এ ট্যাটু নিয়ে জোলিও দারুণ খুশি। তিনি এও বলেন, বাঁ হাতের বাহুতে আঁকা এ ট্যটুটি ব্রাডের প্রতি একধরনের সম্মান প্রদর্শন করা। তাই ভালো লাগাটা অনেক বেশি।বর্তমানে হলিউডের এই অভিনয়শিল্পী কান চলচ্চিত্র উত্সবে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘কুংফু ফান্ডা টু’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেখানে এক সাক্ষাত্কারে জোলি এও জানান, আপাতত কোনো দত্তক নেওয়ার কোনো সম্ভাবনা নেই।