জোলির বিশেষ খেতাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

সামাজিক কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এখন কাজ করছেন যুদ্ধকালীন নারী ধর্ষণের বিরুদ্ধে। এ নিয়ে একটি সম্মেলনে অংশ নিতে যুক্তরাজ্যেও গেছেন। তখনই রানি এলিজাবেথের পক্ষ থেকে বিশেষ খেতাব ‘ডেম’ দেওয়া হয়েছে তাঁকে। পুরুষদের নাইটহুডের সমপর্যায়ের খেতাব হিসেবে নারীদের এই উপাধি দেওয়া হয়। সম্মাননা পেয়ে জোলি আপ্লুত, ‘এই পুরস্কারের মানে আমার জন্য বিরাট কিছু। এর জন্যই আমি আমার কর্মজীবন উৎসর্গ করেছি। অবশ্য পিএসভিআই (প্রিভেন্টিং সেক্সুয়াল ভায়োলেন্স ইনিশিয়েটিভ) ও ধর্ষণের শিকার নারীদের সঙ্গে কাজ করাটাই একধরনের সম্মান।’ পিটিআই।