জোলির শিশুশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর বয়সী ম্যাডক্সের জন্ম কম্বোডিয়ায়। প্যাক্সের বয়স সাত, জন্মস্থান ভিয়েতনাম। ছয় বছরের জাহারা ইথিওপিয়ার। এরা সবাই অ্যাঞ্জেলিনা জোলির দত্তক নেওয়া সন্তান। আর পাঁচ বছরের শিলোহ এবং তিন বছরের যমজ ভিভিয়েনা ও নক্স নিজের। এদের মধ্যে প্রথমজনের জন্ম নামিবিয়ায়। যমজ দুজনের ফ্রান্সে। তবে এই পাঁচ সন্তানের মধ্যে কোনো ফারাক খুঁজতে রাজি নন জোলি। তিনি সচেতন ওদের জন্মস্থান সম্পর্কে অবহিত করার ব্যাপারেও। বললেন সেই সব কথা, ‘ওরা নিজেরা নিজেদের সংস্কৃতির ব্যাপারে জানে। অন্যদের সংস্কৃতিও শিখছে ওরা। বাচ্চারা প্রত্যেকেই ওদের বিছানায় এবং নিজের প্রিয় জায়গায় সবার জাতীয় পতাকা ঝুলিয়ে রাখে। ওরা সবাই নিজেদের দেশে যেতে চায়। আমরা তাতে খুশি।’ ওয়েবসাইট।