জোলির শুটিংয়ে বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বীয় এক পুরুষের সঙ্গে বসনীয় এক নারীর প্রেমের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সে পুরোনো খবর। নতুন খবর হলো, ছবির শুটিংয়ের জন্য বসনীয় কর্তৃপক্ষ জোলির আবেদনটি বাতিল করে দিয়েছে। আবেদনপত্রটি অসম্পূর্ণ—এই যুক্তিতে বসনিয়ার এক মন্ত্রী গত বুধবার সেটি বাতিল করে দেন। ফলে অস্কারজয়ী এই অভিনেত্রীর ছবির কাজ হুমকির মুখে পড়ল। জোলির ভাষ্য, ছবিতে বসনিয়ার রাজনীতি নিয়ে কোনো কটাক্ষ করা হয়নি। কিন্তু কর্তৃপক্ষ বলছে, ছবির ওই নারী সার্বীয়দের নির্যাতনের শিকার হয়েও এক সার্বীয়ের প্রেমে পড়ে। এমন একটি কাহিনি সত্যকে বিকৃত করার শামিল। শুটিংয়ের জন্য অনুমতি না দেওয়ার এটিও একটি কারণ বলে জানা গেছে। ওয়েবসাইট।