জোড়া নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি এক ঘণ্টার নাটকের নির্মাণকাজ শেষ করলেন অনিমেষ আইচ। মতিঝিল, পুরান ঢাকাসহ বিভিন্ন জায়গায় নাটক দুটির শুটিং হয়েছে। এখনো নাম চূড়ান্ত না হওয়া প্রথম নাটকটির গল্প নববিবাহিত এক তরুণ দম্পতিকে নিয়ে। এখানে অভিনয় করেছেন সারিকা ও মোশাররফ করিম। এক তরুণ প্রতিদিন মেয়েটিকে অনুসরণ করে। মেয়েটির কাছে কী চায় এই যুবক? এ ধরনের গল্প নিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় নাটকটি। ইকবাল হোসাইন চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ। অনিমেষ বললেন, ‘এই নাটকে অভিনয় করেছেন কয়েকটি নতুন মুখ। বেশ কিছু দৃশ্য ছিল ঢাকার রাস্তায়। লুকানো ক্যামেরায় ধারণ করা হয়েছে নাটকের বেশ কিছু দৃশ্য।’