জ্বর নিয়ে ভাবছেন না ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যে ভাবনা
‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যে ভাবনা

যদিও চলচ্চিত্রে টানা কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন এ প্রজন্মের অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। তারপরও দমে যাওয়ার পাত্রী নন তিনি। প্রচণ্ড জ্বরকে পাত্তা না দিয়েই ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন ভাবনা। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ নামের এ ছবিতে তিনি অভিনয় করছেন ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী পরমব্রতর বিপরীতে।
বর্তমানে পুরোনো ঢাকার বিভিন্ন জায়গায় চলছে ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং। চলবে ১৮ মে পর্যন্ত।

‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যে ভাবনা
‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যে ভাবনা

আজ সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপে ভাবনা বলেন, ‘গত দুদিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছি। সঙ্গে আছে ঠান্ডাজনিত সমস্যা। কথা বলতেও সমস্যা হচ্ছে। কিন্তু তারপরও পরিচালক এবং সহশিল্পীর কথা ভেবে শুটিং চালিয়ে নিচ্ছি। দেখা যাক, আর কতটা চাপ নিতে পারি। এই মুহূর্তে যদি আবার শুটিং থেকে বিরতি নিই তাহলে পরিচালক বিপদে পড়ে যাবেন। তাই নিজের কষ্টটাকে আমলে না নিয়ে শুটিং চালিয়ে নিচ্ছি।’

‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যে ভাবনা
‘ভয়ংকর সুন্দর’ ছবির দৃশ্যে ভাবনা

সহশিল্পী পরমব্রতর সঙ্গে কাজ করে যারপরনাই মুগ্ধ ভাবনা। কথাপ্রসঙ্গে বললেন, ‘পরমব্রত যে বাইরের দেশের একজন অভিনয়শিল্পী, তা কোনোভাবেই তিনি বুঝতে দিচ্ছেন না। মনে হচ্ছে, দেশেরই কোনো একজন সহশিল্পী। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা এককথায় অসাধারণ।’