জ্যাকপট জিতেছেন কঙ্গনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে ‘কৃশ ২’ ছবির শুটিংয়ের ফাঁকে নতুন শেখা স্টান্ট যেচেপড়ে দেখাতে গিয়ে আহত হয়েছিলেন কঙ্গনা রনৌত। স্রেফ বোকামির কারণেই ঘটেছিল এ অঘটন। সম্প্রতি নেদারল্যান্ডে আরেকটি অঘটন ঘটিয়েছেন কঙ্গনা। এখানে অবশ্য রক্তারক্তি নয়, জুয়া খেলে জ্যাকপট জিতেছেন আমস্টারডামে। তিন লাখ রুপি ঝুলিতে ভরে এখন আনন্দে আটখানা কঙ্গনা।ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, কঙ্গনা এর আগে কখনো জুয়া খেলেননি। কয়েক দিন আগে বিকাশ বেহলের নতুন ছবির শুটিংয়ের ফাঁকে ছবির সব সদস্য মিলে আমস্টারডামের একটি ক্যাসিনোতে গিয়েছিলেন। সেখানে ছবির একজন সদস্যের কাছ থেকে রুলেত খেলা শেখেন কঙ্গনা। পরে সহ-অভিনেতার পীড়াপীড়িতে স্রেফ ভাগ্য যাচাইয়ের জন্য তিনি জুয়া খেলেন।সূত্রটি আরও জানিয়েছে, জুয়ায় আনাড়ি হলেও কঙ্গনার ওপর সুপ্রসন্ন ছিলেন ভাগ্যদেবী। সবাইকে অবাক করে দিয়ে তিনি জিতে নেন তিন লাখ রুপি। এ অপ্রত্যাশিত ঘটনায় দারুণ আনন্দ পেলেও জীবনে আর কখনো জুয়া খেলবেন না বলে প্রতিজ্ঞা করেছেন কঙ্গনা।