জ্যাকসন-সন্তানদের বিলাসিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কেটেছে তাঁর শৈশব। সেই মাইকেল জ্যাকসনের সন্তানেরা বছরে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করছে। এক বছরেই তারা ৮০ লাখ ডলার খরচ করেছে বলে খবর। অবশ্য এই খরচের মধ্যে শিক্ষা ও চিকিৎসা ব্যয়ও আছে। কিন্তু বেশির ভাগ অর্থই তারা খরচ করছে বিলাসিতায়। তিন সন্তানের মধ্যে সবার ছোট ১২ বছর বয়সী ব্ল্যাঙ্কেটের পেছনে বছরে ৩০ হাজার ডলারের টিউশন ফি খরচ হয়েছে। প্রিন্স উপহার ও অলংকার কিনতে খরচ করেছে ৫০ হাজার ডলার। মেয়ে প্যারিস আত্মহত্যার চেষ্টা করেছিল। পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে তাকে। এর পেছনেও লাখ ডলার খরচ হচ্ছে। এ ছাড়া ছুটি কাটাতে গিয়ে জ্যাকসনের সন্তানেরা সাড়ে তিন লাখ ডলার খরচ করেছে বলে জানা গেছে। এএনআই।