জ্যাকসন স্মরণে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুন, ২০০৯। পৃথিবী থেকে সেদিন ঝরে পড়েছিল একটি তারা। তারার নাম মাইকেল জ্যাকসন। কদিন আগেই তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এবার ফের শ্রদ্ধা নিবেদনের জন্য এক কনসার্টের আয়োজন করতে যাচ্ছে তাঁর পরিবার। কনসার্ট থেকে পাওয়া অর্থ দান করা হবে দাতব্য কাজে। কনসার্টে বিশ্বের নামজাদা শিল্পীরা গাইবেন বলে শোনা গেছে। জানা গেছে, আজ বেভারলি হিলস হোটেলে জ্যাকসনের বোন লা টয়া, তিন ভাই—মারলন, জ্যাকি ও টিটো এবং মা ক্যাথেরিন কনসার্টের বিশদ তথ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে হাজির থাকবেন সারা বিশ্বের উল্লেখযোগ্য সব প্রচারমাধ্যমের প্রতিনিধিরা। তবে কনসার্টে জ্যাকসনের ভাইবোনেরা গাইবেন কি না, তা জানা যায়নি। ওয়েবসাইট।