জ্যাকসন স্মরণে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই মাইকেল জ্যাকসন স্মরণে এক কনসার্ট আয়োজন করা হচ্ছে যুক্তরাজ্যে। যেখানে অংশ নেবেন বিশ্বের নামী সব শিল্পী। তবে এ আয়োজনের ঘোর বিরোধী জ্যাকসনের দুই ভাই—জারমেইন ও র্যান্ডি। তাঁদের যুক্তি, ওই কনসার্টের সময়ে জ্যাকসনের মৃত্যুর পেছনে হাত আছে এমন অপরাধী শনাক্তের বিচারকাজ চলবে। তাই কনসার্ট সেই বিচারকাজকে অনেকটাই বাধাগ্রস্ত করবে বলে তাঁদের ধারণা। এদিকে চাচারা যা-ই বলুক না কেন, জ্যাকসনের তিন সন্তান—প্রিন্স (১৪), প্যারিস (১৩) ও ব্ল্যাঙ্কেট (৯) কনসার্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। একটি সূত্র জানিয়েছে, কনসার্টের ব্যাপারে তিনজনই বেশ আগ্রহী। এএনআই।