জ্যাকসনকে নিয়ে শুভ্র দেবের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মাইকেল জ্যাকসনকে নিয়ে গান গাইলেন শিল্পী শুভ্র দেব। প্রথম মৃত্যুবার্ষিকীতে পপসম্রাট মাইকেল জ্যাকসনকে নিজের নতুন গানটি উৎসর্গ করছেন তিনি। ‘সবার হূদয়ে ছিলে তুমি, সবার হূদয়ে আছ তুমি, থাকবে তুমি একজন—মাইকেল জ্যাকসন’ এমন কথার এ গানটি শিল্পী নিজেই সুর ও সংগীতায়োজন করেছেন। শুভ্র দেব জানান, গতকাল রোববার এটিএন রেকর্ডস স্টুডিওতে গানটি ধারণ করা হয়। দু-এক দিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। ২৫ জুন মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন গানটি দেখানো হবে।কিংবদন্তি এই শিল্পী সম্পর্কে শুভ্র দেব বলেন, ‘তাঁর মতো এত বড় একজন শিল্পীর সঙ্গে দেখা করার দুর্লভ সৌভাগ্য আমার হয়েছিল ১৯৯৩ সালের ১৮ ফেব্রুয়ারি। সেদিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওয়াচ মিউজিয়ামের একটি স্টোরে মাইকেল জ্যাকসন গিয়েছিলেন তাঁর কস্টিউম ডেমোনেস্ট্রেশনে। তখন তাঁর সঙ্গে ছবি তোলা ছাড়াও অটোগ্রাফ নিয়েছিলাম আমি।’